জাতীয়

প্রথমদিনে সৌদি গেলেন ২৫৯ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্তারোপ করে সৌদি কর্তৃপক্ষ। এ কারণে ২০ থেকে ২৮ মে পর্যন্ত সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত রাখে বাংলাদেশ বিমান। শনিবার (২৯ মে) সেই ফ্লাইট চালু হয়েছে। প্রথমদিন বিমানের দুই ফ্লাইটে সৌদি আরব গেছেন ২৫৯ যাত্রী। বিমানের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ জানায়, শনিবার দুপুর সোয়া ৩টায় ১৩৫ যাত্রী নিয়ে সৌদির দাম্মামে ও সন্ধ্যা সোয়া ৬টায় ১২৪ যাত্রী নিয়ে জেদ্দায় ফ্লাইট পরিচালনা করে বিমান। উভয় ফ্লাইট নিরাপদে স্ব স্ব গন্তব্যে অবতরণ করেছে। যাদের ভিসার মেয়াদ মে মাসেই শেষ হয়ে যাবে কেবল তারাই বিমানের এই ফ্লাইটে সৌদি যেতে পারছেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে টিকেট বিক্রি করছে সংস্থাটি।

বিমান আরও জানায়, ২০ থেকে ২৮ মে ফ্লাইট বন্ধের কারণে যারা টিকেট কেটেও ভ্রমণ করতে পারেনি তাদের নতুন করে টিকেট ইস্যু করতে কোনো ধরনের অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে না।

এর আগে সৌদি সরকারের কড়া বিধিনিষেধের কারণে নয় দিন ফ্লাইট বন্ধ রাখে বিমান। পরে বিমানের সহযোগী সংগঠন বিমান হলিডেইজের মাধ্যমে সৌদিতে কোয়ারেন্টাইনের হোটেল বুকিং ব্যবস্থা চালু করে ফ্লাইট পুনরায় চালু করা হয়।

সম্প্রতি এক আদেশে, ২০ মে থেকে বাংলাদেশ থেকে সৌদিগামী প্রবাসী শ্রমিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।

যারা করোনাভাইরাসের টিকা নেননি, তারা সৌদি আরবে প্রবেশ করলে সাত দিন হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেক্ষেত্রে হোটেলের খরচ নিজেকেই বহন করতে হবে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, সে দেশে যাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট এলেই কেবল ঢাকা থেকে যাত্রীরা ফ্লাইটে উঠতে পারবেন। সৌদিতে পৌঁছানোর পর আরও দুবার করোনা পরীক্ষা করতে হবে।

প্রথমবার পরীক্ষা করতে হবে সৌদি আরবে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে। ষষ্ঠ দিনে আবারও করোনা পরীক্ষা করা হবে। করোনা পরীক্ষা করার খরচ যাত্রীকেই বহন করতে হবে। দুবার পরীক্ষা নেগেটিভ রিপোর্ট এলে হোটেলে কোয়ারেন্টাইন থেকে সপ্তম দিন বাসায় যাওয়া যাবে।

এছাড়াও যারা পূর্ণ ডোজ টিকা নিয়েছেন তাদের টিকা নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। সেক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ, মডার্নার দুই ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার এক ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার বদলে বাসায় কোয়ারেন্টাইনে থাকার সুবিধা পাবেন।

প্রথমবারের মতো সৌদি প্রবাসীদের সে দেশে যাওয়ার আগে হেলথ ইনস্যুরেন্স করাতে হবে। করোনা হলে ইনস্যুরেন্স প্রতিষ্ঠানের চিকিৎসা ব্যয় বহন করার বিষয়টি ইনস্যুরেন্সে স্পষ্ট থাকতে হবে।

ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে মিথ্যা তথ্য দিলে শাস্তি হিসেবে দেশে পাঠিয়ে দেওয়ার কথাও বলেছে সৌদি সরকার। এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে ৫ বছরের জেল এবং সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। যদি সেই ব্যক্তি প্রবাসী হন, তবে তাকে শাস্তি দেওয়ার পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে। তিনি আর কোনো দিন সৌদি আরবে আসতে পারবেন না।

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা