জাতীয়

নতুন শর্তে বাড়ছে বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক : বিধিনিষেধ আরও ৭ দিন বহালের কথা ভাবছে সরকার। যোগ হচ্ছে নতুন শর্ত। সীমান্তবর্তী জেলার মানুষের চলাচল নিয়ন্ত্রণে আসছে কঠোর ব্যবস্থা।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, রোববার (৩০ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশ সরকারকে চিন্তায় ফেলেছে। সরকার সীমান্তবর্তী জেলা নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে যাচ্ছে। প্রজ্ঞাপনে এ বিষয়ে কড়াকড়ি কিছু থাকবে।

চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল বিধিনিষেধ ঘোষণা হয়। এরপর বাড়ে কয়েক দফায়। শেষ বাড়ে ৩০ মে মধ্যরাত পর্যন্ত। এ দফায় সব ধরনের গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচলের সুযোগ দেওয়া হয়।

৫ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ চলে ঢিলেঢালা। ১৪ এপ্রিল থেকে হয় কঠোর। দূর পাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ ছিল ঈদ পর্যন্ত। চলার অনুমতি পায় ২৪ মে।

গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন। এরমধ্যে ১২ হাজার ৫৪৯ জন মারা গেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা