জাতীয়

হাতিরঝিলে বিকেলে মানুষের ভিড় 

নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন সময়ে সরকারের বেধে দেওয়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেলে মানুষের ভিড় জমে রাজধানীর বিনোদন কেন্দ্র হাতিরঝিলে। পরিণত হয় এক মিলনমেলায়।

শুক্রবার (১৪ মে) ঈদুল ফিতরের দিন বিকেলে হাতিরঝিল এলাকায় যেনো চলছে কোনো মেলা। এমন ভাবে ভিড় জমে মানুষের। কারণ হাতিরঝিলে দলে দলে মানুষ ছুটছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

সরেজমিনে দেখা গেছে, কোথাও সামাজিক দূরত্ব মেনে দাঁড়ানোর মতো জায়গা নেই।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় মানুষ ঈদের দিনে হাতিরঝিলে এসেছেন একটু বিনোদনের জন্য।

দুপুরের পর থেকে হাতিরঝিল এলাকায় অপেক্ষা করলেও বিকেল গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষ হাতিরঝিলে আসছেন। হাতিরঝিলে আগতদের অর্ধেকই তরুণ-তরুণী। বাকিরা এসেছেন স্ত্রী-সন্তান নিয়ে। সামাজিক দূরত্বের বালাই না থাকলেও ঘুরতে আসা তরুণ-তরুণীদের মধ্যে অনেককেই মাস্ক ছাড়াই ঘুরতে দেখা গেছে।

রাজধানীর উত্তরা থেকে বউ বাচ্চা নিয়ে এসেছেন কাসেম। তিনি বলেন, আজ ঈদের দিন বাচ্চারা এখানে আসবে বলে পাগল করে ফেলছিলো। তারা কোনোদিন এখানে আসেনি তাই তাদের নিয়ে আসলাম। কিছুক্ষণ ঘুরে চলে যাবো। এরকম অনেকেই এখানে বেড়াতে এসেছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা