লকডাউনের খবরে সদরঘাট-গাবতলীতে মানুষের ভিড়
জাতীয়

লকডাউনের খবরে রাজধানী ছাড়ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ বাড়ায় সোমবার থেকে লকডাউনে যাচ্ছে সারাদেশ এ খবরে রোববার সকাল থেকে ঘরমুখো মানুষের ভিড় ছিলো লক্ষ্যণীয়।

রোববার (০৪ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও গাবতলী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। সবার মধ্যে কথা একটাই সরকার যখন লকডাউন দিয়েছে তাহলে ঢাকা থেকে করবো কি? তার চেয়ে বাড়ি চলে যাওয়াই ভালো।

ইতোমধ্যে সকালে চাঁদপুর, ভোলা, সুরেশ্বর, নড়িয়া, মুলফৎগঞ্জ, চন্ডিপুর, নোমরহাট, গঙ্গাপুর, দুলারচর, মুন্সিগঞ্জ, মোহনপুরসহ বিভিন্ন জায়গার লঞ্চ সদরঘাট থেকে যাত্রীদের নিয়ে ছেড়ে যায়।

লঞ্চে প্রবেশের শুরুতে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার ও মাস্ক পরার জন্য বারবার সচেতন করা হলেও ভেতরে স্বাস্থ্যবিধি মানছেনা অনেকেই। ৬০ শতাংশ ভাড়া নিলেও অর্ধেক যাত্রী নেওয়ার বিধিনিষেধ মানছেনা বেশিরভাগ লঞ্চ কর্তৃপক্ষ। তবে ঘাটে ও লঞ্চে মাইকিং করে স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা হচ্ছে। লালকুঠি ঘাট থেকে সকালে একমাত্র বরিশালের উদ্দেশে ছেড়ে যায় গ্রিনলাইন ওয়াটার ওয়েজ নামে একটি লঞ্চ। সেখানে যাত্রীর চাপ থাকলেও স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী নিচ্ছের তারা।

এদিকে রোববার ভোরবেলা থেকে গাবতলীতে যাত্রীদের ভিড় ছিলো লক্ষ্যণীয়। মানুষের উদ্দেশ্য একটা কোনো ভাবে বাড়ি ফেরা। করোনার প্রাদুর্ভাব কমলে ঢাকা ফিরবেন। এখন যে কোনো মূল্যেই বাড়ি ফিরতে হবে। যেন ঈদের ছুটি চলছে। টার্মিনালে চলছে এরকম বাড়ি ফেরার যুদ্ধ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা