ভারত ফেরত যাত্রীর শরীরে করোনা 
জাতীয়

ভারত ফেরত যাত্রীর শরীরে করোনা 

নিজস্ব প্রতিবেদক : ভারতে চিকিৎসায় গিয়েও করোনা আক্রান্ত হয়েছেন অনেক বাংলাদেশি। বেনাপোল স্থল বন্দরের ইমিগ্রেশনে ভারত ফেরত এক পাসর্পোটধারী যাত্রীর শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

শনিবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক করোনা পজেটিভ যাত্রীকে বাংলাদেশ ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেয়।

করোনা আক্রান্ত যাত্রীকে নিরাপদে রাখতে ইমিগ্রেশন থেকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। এনিয়ে গত এক বছরে প্রায় ১৫-১৬ জন বাংলাদেশি যাত্রী ভারতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরেছে।

বেনাপোল ইমিগ্রেশেন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার সুভাশিষ রায় জানান, কুষ্টিয়ার কুমারখালী অঞ্চলের এ করোনা আক্রান্ত ব্যক্তি গত মাসে চিকিৎসার জন্য পরিবারকে সাথে নিয়ে ভারতে গিয়েছিলেন। দেশে ফেরার শর্ত মানতে দুই দিন আগে কলকাতার একটি হাসপাতালে করোনা পরীক্ষা করালে সেখানে ফলাফল পজিটিভ আসে। পরে তিনি দেশে ফেরার ঠিক আগ মুহূর্তে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কাগজ পত্রে করোনা পজেটিভ দেখতে পেয়ে বাংলাদেশ ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের কর্মীদের হাতে তুলে দেয়।

এদিকে ভারত ফেরত যাত্রী করোনা পজেটিভ খরব ছড়িয়ে পড়লে ইমিগ্রেশন ভবনে অবস্থানরত পাসপোর্টধারী যাত্রীসহ সর্বসাধারণের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। এসময় সবার মধ্যে নানান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রবণতা দেখা যায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহারসহ সবাইকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সব সময় যোগাযোগ রাখা হচ্ছে ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মীদের সাথে।

জানা গেছে, প্রতিবেশি দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে প্রতিরোধে দুই দেশের সরকার বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে ভারত সরকারের নেওয়া পদক্ষেপে গত বছরের ১৩ মার্চ দুই দেশের মধ্যে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শিথিল হলে টানা ৫ মাস পর গত বছরের ১৪ আগস্ট থেকে শর্ত সাপেক্ষে শুধু মেডিকেল, বিজনেস আর কূটনৈতিক ভিসা সচল করা হয়। এখন পর্যন্ত বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা