ফাইল ছবি
জাতীয়

ঢাকা এখন ফাঁকা

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। করোনা মহামারিতেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়েন লাখ লাখ মানুষ। আর তাই রাজধানী ঢাকা হয়ে উঠেছে একদম ফাঁকা।

বৃহস্পতিবার (১৩ মে) রাজধানীর গাবতলী ও আমিনবাজার এলাকায় গত কয়েকদিনের তুলনায় যাত্রীর চাপ অনেক কমেছে। অন্যান্য দিনগুলোর তুলনায় এদিন রাজধানীর মিরপুর, শ্যামলী এবং কল্যাণপুর এলাকার রাস্তাগুলো ফাঁকা দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, করোনার কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। কিন্তু গত কয়েকদিন ধরেই রাজধানীবাসী প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ এমনকি অ্যাম্বুলেন্সে করেও ঢাকা ছেড়েছে।

কিন্তু আজ যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। ঈদের আগের দিন অনেকটাই ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা।

রাজশাহীগামী শহিদুল নামের এক যাত্রী বলেন, ঈদের আগের দিন যাত্রী কম থাকে, তাই আজ রওনা হয়েছি। আজ সড়কে যাত্রীর সংখ্যাও কম। পরিবহনও পাওয়া যাচ্ছে।

আমিনবাজার এলাকার প্রাইভেটকার চালক আশরাফুল জানান, ঈদ উপলক্ষে রাজধানী থেকে লাখ লাখ মানুষ এই কয়দিনে গ্রামে চলে গেছে।

গত সাতদিন গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত প্রাইভেটকার চালিয়েছি। যাত্রী অনেক বেশি ছিলো এই কয়েকদিনে। কিন্তু আজ যাত্রীর সংখ্যা অনেক কম।

আমিনবাজার এলাকার ট্রাফিক পুলিশ হাসান জানান, গত কয়েকদিনের মতো আজ তেমন চাপ নেই। এই কয়দিন যাত্রীদের ভিড় এমন ছিলো যে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। আজ রাজধানীর ভেতরের পরিবহনের সংখ্যাও অনেক কম লক্ষ্য করা যাচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা