জাতীয়

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভাষণ সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা সোয়া ৭টায় ভাষণ দেবেন তিনি। বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে দেশের আকাশে বুধবার (১২ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার রমজান মাস ৩০ তিন পূর্ণ হবে। আর শুক্রবার দেশব্যাপী উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঈদুল ফিতরের এ তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের নামাজের জামাত হচ্ছে না। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এবারও হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। এছাড়া ভাইরাস মোকাবিলায় ঐতিহ্য শোলাকিয়া ময়দানেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা