জাতীয়

করোনার মুক্তি চেয়ে জুমাতুল বিদায়ের বিশেষ দোয়া

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার (৭ মে) পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর দরবারে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বিশ্ববাসীকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ দোয়া করেন।

এ সময় অনেক মুসল্লিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ।

শুক্রবার (৭ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানী ও দেশের বিভিন্ন মসজিদে মসজিদে বিশেষ মোনাজাতে করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে দোয়া করেন ইমাম, খতিবসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।

জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আলবিদা, আল বিদা, ইয়া শাহর রামাদান। অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান। জুমা শেষে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

মসজিদের ইমাম ও খতিবরা করোনার সংক্রমণ থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন। পবিত্র রমজান ও জুমাতুল বিদার অছিলায় মহামারি করোনা থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন।

নামাজ শেষে মুসল্লিরা বলেন, সময়টা খুব খারাপ যাচ্ছে। করোনায় বিপর্যস্ত বিশ্ব। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে দোয়া করেছি। তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, রক্ষা করেন। এই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করে দেন।

মসজিদে মসজিদে বিশেষ মোনাজাতে করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে দোয়া করেন ইমাম, খতিবসহ ধর্মপ্রাণ মানুষ। অধিকাংশ মসজিদেই স্বাস্থ্যবিধি মেনে মাহে রমজানের এ শেষ জুমা আদায় করা হয়। এর আগে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে শুক্রবার ‘জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করে ধর্ম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। করোনার সংক্রমণ থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে ২৪ রমজান (৭ মে) পবিত্র জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম, মুসল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা