জাতীয়

আজ জুমাতুল বিদা : করা হবে বিশেষ দোয়া

সান নিউজ ডেস্ক : জুমাতুল বিদা মূলত রমজান মাসের শেষ শুক্রবারে পালন করা হয়। জুমাতুল বিদা যার অর্থ বিদায় শুক্রবার- আজ সেই দিন। জুমাতুল বিদা বা শেষ জুমা হিসেবে পালন করে আসছেন ধর্মপ্রাণ মুসলিম বিশ্ব। ইসলাম ধর্মাবলম্বীরা দিনটি ইবাদত-বন্দেগি ও জিকির-আসকারের মাধ্যমে পালন করে থাকেন। এ দিন জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

করোনাভাইরাস সংক্রমণের আগের বছরগুলোতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমাতুল বিদার দিনে সোয়া এক লাখ থেকে দেড় লাখ মুসল্লির নামাজের ব্যবস্থা করা হত। কিন্তু করোনার কারণে গত বছরের মতো এবারও বিশেষ কোনো কর্মসূচি নেই। তবে দেশের সব মসজিদে জুমার নামাজ আদায় করা হবে সামাজিক দূরত্ব মেনে।

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা অধিকতর। শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। এবারও করোনার কারণে বড় ধরনের জমায়েত বন্ধ করা হয়েছে। তবে করোনা মহামারি থেকে মানবজাতির মুক্তির জন্য আজ জুমার নামাজের পর সারাদেশে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এ জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম, মুসল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্ম মতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা