জাতীয়

মসজিদে সুরক্ষাগেট স্থাপনে আবেদন

নিজস্ব প্রতিবেদক: ঈদের আগে সব জেলা ও উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদগুলোর প্রবেশমুখে সুরক্ষাগেট (ডিসইনফেকশনার গেট) স্থাপনে সরকারের প্রতি একটি আবেদন জানিয়েছেন ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের (এনএলসি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু। মহামারি করোনার সংক্রমণ থেকে মুসল্লিদের রক্ষায় এই আবেদন করা হয়েছে।

সোমবার (০৩ মে) জনস্বার্থে আবেদনটি পাঠানো হয়েছে বলে জানান আবেদনকারী।

আবেদনটি ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের (ডিজি) কাছে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।

আবেদনে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে যান। কিন্তু সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে করোনার সংক্রমণ থেকে বাঁচতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ আদায় করে যাচ্ছেন। তবে যেকোনো মুহূর্তে মসজিদে আগত মুসল্লিরা করোনায় আক্রান্ত হয়ে জীবন হারানোর ঝুঁকিতে রয়েছেন। তাই দেশের সব মসজিদের দরজায় সুরক্ষাগেট স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। যাতে করে মসজিদে আগত ধর্মপ্রাণ মুসলমানরা জীবাণুমুক্ত হয়ে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতে পারেন।

‘অতএব আপনাদের কাছে জনস্বার্থে আমার আকুল আবেদন দেশের প্রত্যেক জেলা/উপজেলার কেন্দ্রীয় মসজিদগুলোর প্রবেশমুখে সরকারি খরচে ঈদের আগে ডিসইনফেকশনার গেট স্থাপনের অনুরোধ জানাচ্ছি।’- বলা হয় আবেদনে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা