জাতীয়

পদ্মায় নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (০৩ মে) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

এদিকে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার হওয়া পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উপজেলার চরজানাজাত পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থার জন্য প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

উল্লেখ্য, আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে পদ্মা নদীতে একটি স্পিডবোট যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় পৌঁছালে স্পিডবোটটি একটি বালুবোঝাই বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় স্পিডবোটটি উল্টে গিয়ে যাত্রীরা ডুবে যায়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা