জাতীয়

রাজধানীতে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে রুবেল (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৩ মে) মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুবেল রাজধানীর ফকিরাপুলের একটি বাসায় ভাড়া থাকতেন। পিতার নাম মো. বেলাল হোসেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সদর থানায়। রুবেলের স্ত্রী ও একটি সন্তান রয়েছে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, আমরা জানতে পারি যে, ফকিরাপুলের আল-আকসা হোটেলের সাততলায় গলায় গামছা পেঁচিয়ে এক যুবক আত্মহত্যা করেছ। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি বাঁশের আড়ার সঙ্গে ঝুলে আছে মরদেহটি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাত সাড়ে ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জহুরুল ইসলাম আরও বলেন, বিকেলে হোটেলের সাততলার স্টাফরা না থাকায় একটি পরিত্যক্ত রুমে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি। আমরা তদন্ত করছি, কী কারণে সে ওই হোটেলে গিয়েছিল। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, রুবেল ফকিরাপুলের একটি কসমেটিকস দোকানের কর্মচারী ছিলেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা