জাতীয়

দুই ইঞ্জিনিয়ারের নেতৃত্বে জাল টাকার কারবার

নিজস্ব প্রতিবেদক: তারা উচ্চ শিক্ষিত। ইঞ্জিনিয়ার। কিন্তু লোভের ফাদে পড়ে বেছে নিয়েছেন জাল টাকার কারবার। রাজধানীর কামরাঙ্গীরচরে জাল টাকার একটি কারখানা আবিষ্কার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। এ ঘটনায় একজন নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এরপরই বেরিয়ে এসেছে জড়িতদের কাহিনী।

আটকরা হলেন, জীবন, পিয়াস, ইমাম হোসেন এবং ভিদে। রবিবার তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ৪৬ লাখ জাল টাকা ও জাল টাকা তৈরির বিপুল সামগ্রী উদ্ধার করা হয়

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগ কামরাঙ্গীরচরের নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার একটা মিনি কারখানা আবিষ্কার করে। এ সময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪৬ লাখ জাল টাকা ও বিপুল সামগ্রী।

গোয়েন্দা পুলিশের সূত্রটি জানায়, আটকদের মধ্যে পিয়াস ও ইমাম হোসেন বরিশাল পলিটেকনিকেল থেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সাইন্স বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছে। ইতিপূর্বে পিয়াস গ্রামীণফোনে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো। গ্রেপ্তারকৃত অপর আসামি ভিদেও বরিশাল সরকারি পলিটেকনিকেল কলেজ থেকে পাওয়ার এর উপরে ডিপ্লোমা করেছে। বেশি টাকার লোভে সেও বৈধ চাকরি ছেড়ে জাল টাকা তৈরির অবৈধ কাজে যোগ দেয়। এই দুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের তৈরি জাল টাকার কোয়ালিটি যথেষ্ট উন্নত। আসন্ন ঈদুল ফিতর ও ঈদুল আযহাকে লক্ষ্য করে জাল টাকা তৈরি করার বড় ধরনের পরিকল্পনা ছিল তাদের।

এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মশিউর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা