জাতীয়

কম্পিউটার বিভাগের প্রার্থীদের আবেদনে বাধা কাটলো

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত নিবন্ধনধারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা কম্পিউটার বিষয়ের শিক্ষকদের এনটিআরসিএ এর তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সুযোগ করে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১০ দিনের মধ্যে এই সুযোগ সৃষ্টি করে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আইনজীবীরা বলছেন, এই আদেশের ফলে এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা কম্পিউটার বিষয়ে এমপিওভুক্ত নিবন্ধনধারী শিক্ষকদের এনটিআরসিএ প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের ক্ষেত্রে আর বাধা রইলো না।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কম্পিউটার বিষয়ে নিবন্ধনধারী শিক্ষকদের এনটিআরসিএ এর অধীনে গণবিজ্ঞপ্তি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ না দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না। একইসঙ্গে কেন তাদের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ দেয়ার নির্দেশনা দেয়া হবে না এই মর্মেও রুল জারি করেছেন আদালত।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, এনটিআরসিএ’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

দেশের বিভিন্ন এলাকার ৬৩ জন কম্পিউটার বিষয়ের শিক্ষকের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রিটকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া, অপর দিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, গত ৩০ মার্চ এনটিআরসিএ এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই গণবিজ্ঞপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/কম্পিউটার বিষয়ে সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার শূন্য পদ দেখানো হয়।

প্রসঙ্গত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদরাসা) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮, ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুসারে ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারী সমপদ/সম স্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে এ নীতিমালার পরিশিষ্ট ‘ঘ’ তে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা (শ্রেণি/বিভাগ) প্রযোজ্য হবে না; সেক্ষেত্রে তাদের প্রথম নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে। তবে এ নীতিমালা জারির তারিখ থেকে নতুনভাবে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে পরিশিষ্ট ‘ঘ’ তে বর্ণিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

নীতিমালার উক্ত শর্ত অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কম্পিউটার বিষয়ের সনদধারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করার সুযোগ থাকলেও এনটিআরসিএ এর অনলাইন আবেদনের অপশনে সে সুযোগ রাখা হয়নি। এমন পরিস্থিতিতে সারাদেশের ৬৩ জন শিক্ষক এই রিট পিটিশনটি দায়ের করেন। সেটি শুনানি নিয়ে রুল জারিসহ আদেশ দেন আদালত।

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আরও বলেন, হাইকোর্টের এই আদেশের ফলে এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি/কম্পিউটার বিষয়ে এমপিওভুক্ত নিবন্ধনধারী শিক্ষকদের এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের আর বাধা রইল না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা