জাতীয়

‘ট্রেন চলাচল শুরু হবে স্বাস্থ্যবিধি মেনে’

নিজস্ব প্রতিনিধি: গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে তিনি গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন।

রেলমন্ত্রী বলেন, ‘আমরা প্রস্তুত রয়েছি। সরকার যদি ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় তাহলে ট্রেন চলাচলও শুরু হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে।’

কঠোর নিষেধাজ্ঞার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী ট্রেন চলাচল করছে বলেও জানান মন্ত্রী।

দেশে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৩ এপ্রিল যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত জানায় রেল মন্ত্রণালয়। তবে এই সময়েও পণ্যবাহী বিশেষ ট্রেন চলাচল করছে। এর মধ্যে গত ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল পরিবহনে ৮টি নতুন ট্রেন চালু করা হয়।

শনিবার জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা-ভাবনা করছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা