সৌদি আরবে ল্যান্ডিংয়ের অনুমতি মিলেছে 
জাতীয়

সৌদি আরবে ল্যান্ডিংয়ের অনুমতি মিলেছে 

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি দেরিতে পাওয়ায় সিডিউল বিপর্যয় ঘটে। শনিবারের অর্ধেক ফ্লাইট বাতিলও হয়। তবে রোববার (১৮ এপ্রিল) বিশেষ সব ফ্লাইট সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে।

সৌদি আরবের জেদ্দায় আগে থেকে অনুমোদন ছিল, কিন্তু রিয়াদ ও দাম্মামে পৃথকভাবে অনুমোদন দরকার হয়। যা পরে মিলেছে।

ফলে রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার মধ্যে রিয়াদের উদ্দেশে বিশেষ ফ্লাইট রওনা দিয়েছে। এর পাশাপাশি ওমানের মাস্কাটে ও দুবাইয়ে রওনা হয়েছে বিশেষ ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ মহাপরিচালক তাহেরা খন্দকার বলেন, দ্বিতীয় দিনে কোনো সমস্যা নেই। সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি মিলেছে। জেদ্দায় অনুমতি ছিল কিন্তু রিয়াদ ও দাম্মামে পৃথকভাবে অনুমোদন নিতে হয়। আমরা সব অনুমোদন পেয়েছি। আজ দাম্মামে বাড়তি একটি ফ্লাইট যুক্ত হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দ্বিতীয় দিনে মোট ১২টি বিশেষ ফ্লাইট পরিচালিত হওয়ার কথা। দ্বিতীয় দিনে কোনো ফ্লাইট বাতিল হওয়ার শঙ্কা নেই।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বলেন, সারাদিনে পাঁচটি দেশে ১২টি বিশেষ ফ্লাইটের স্লট নির্ধারিত আছে। এরই মধ্যে তিনটি ফ্লাইট রিয়াদ-মাস্কাট ও দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে। আজ কোনো সমস্যা নেই। সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আমাদের কাছে যা তথ্য আছে, তাতে বলা যায়, আশা করছি, কোনো ফ্লাইট বাতিল হওয়ার শঙ্কা নেই।

গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সরকার।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা