জাতীয়

পিজিতে ভর্তি বাদশা

নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।

দলটির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান সাননিউজ অনলাইন পোর্টালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পলিটব্যুরোর সদস্য এ প্রতিবেদককে জানান,তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। অক্সিজেন সেচুরেশন মাত্রা এখনও স্বাভাবিক আছে।

উল্লেখ্য,ফযলে হোসেন বাদশা করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসার জন্য বিভিন্ন পর্যায়ের ক্লিনিক্যাল টেস্ট চলছিল। রাজশাহীতে গঠিত মেডিকেল বোর্ড বাদশার আরও ভালো চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধায়নে তাকে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড বিভাগে ভর্তি করা হয়।

কামরুল আহসান আরও জানান, এদিকে ফজলে হোসেন বাদশার চিকিৎসার জন্য পার্টির সভাপতি রাশেদ খান মেননকে প্রধান করে ও পলিটব্যুরোর সদস্যদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পলিটব্যুরো সার্বক্ষণিক কমরেড বাদশার স্বাস্থ্যগত অবস্থার খোঁজ রাখছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল সকালে বাদশা করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। ভ্যাকসিন নেওয়ার পর তার সামান্য জ্বর অনুভূত হয়েছিল। গতকাল ১৪ এপ্রিল করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা