জাতীয়

করোনামুক্ত অসীম-অপু দম্পতি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল করোনাভাইরাস মুক্ত। চিকিৎসা শেষে এরই মধ্যে বাসায় ফিরেছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বামী-স্ত্রী দুজনের ছবি ও পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন এ দম্পতি।

তারা লেখেন, করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় এবং আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করায় বাসায় ফিরে এসেছি। আমরা শতভাগ বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তার অসীম দয়া, আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত ভালোবাসা, দোয়া আশীর্বাদ এবং ডাক্তার নার্সসহ স্বাস্থ্যকর্মীদের নিবিড় পরিচর্যায় আমরা সুস্থ হতে পেরেছি। সকলের প্রতি আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী।

অসীম কুমার উকিলও নিজের ফেসবুকে লেখেন, সুস্থ হয়ে ফিরে এসেছি। যারা শুভকামনা করেছেন তাদেরসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা ভর্তি হন অসীম কুমার উকিল। পরে ১০ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে স্ত্রী অধ্যাপিকা অপু উকিল।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা