ছবি : সংগৃহীত
জাতীয়

‘লকডাউন আমাগো পেটে লাথি মারছে’

আসমাউল মুত্তাকিন, নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণের প্রভাব ক্রমশ বেড়েই চলছে সারা বিশ্বে। একদিকে যেমন বাড়ছে সংক্রমণের সংখ্যা, তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বের প্রতিটি দেশের মতো বংলাদেশেও হিমশিম খাচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে।

তবে সংক্রমণ নিয়ন্ত্রণে বুধবার (১৪ এপ্রিল) থেকে দেশব‌্যাপী চলছে ৮ দিনের ‘কঠোর লকডাউন’। এই কারণে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন। তবে, বিশেষ প্রয়োজনে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচলের অনুমতি রয়েছে।

রিকশা চালকরা বলছেন, নিম্ন আয়ের পেশাজীবীরা তাদের বাহনে চড়েন না খরচ বাঁচাতে। তারা হেঁটে হেঁটে কর্মস্থলে যান, বাসায়ও ফেরেন হেঁটে। আর মধ‌্যম ও উচ্চ আয়ের পেশাজীবীরা নিজস্ব পরিবহনে চলাচল করেন। তাই লকডাউনে বিপাকে পড়েছেন রিকশাচালকরা।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাজধানীর মগবাজার, মেীচাক, কমলাপুর এলাকা ঘুরে রাস্তার পাশে অপেক্ষমাণ রিকশাচালক ও যাত্রীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গণপরিবহনের ভাড়া অনেক কম। এখন গণপরিবহন নেই। রিকশা বা সিএনজিচালিত অটোরিকশাই শেষ ভরসা। কিন্তু এত ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়া আসা পোষায় না নিম্ন আয়ের পেশাজীবীদের।

রিকশাচালক মজনু মিয়া। বয়স প্রায় ৫৪ বছর। বাসায় মা, স্ত্রী, তিন মেয়ে ও ছোট এক ছেলে। মা ও ছোট ছেলে অসুস্থ। নিয়মিত ওষুধ কিনতে হয়। তাদের ওষুধ কেনা ও খাবার খরচ চালাতে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। একদিন কাজ না করলে সংসার চলে না।

মজনু মিয়া বলেন, ‘পরিবারের প্রয়োজনে রাস্তায় নামতে হয়েছে। যেসব নিম্নবিত্ত বা মধ্যবিত্ত কম খরছে গণপরিবহনে চলতেন, এখন তারা বেশি ভাড়ায় রিকশায় উঠতে চান না। আর উচ্চবিত্ত তো নিজেদের গাড়ি নিয়েই চলেন। লকডাউনে গাড়ি না চললেও আমাদের রিকশাচালকদের দৈনিক আয় কমে গেছে। আগে যেখানে ৮০০-১০০০ হাজার টাকার ওপরে আয় করতাম, এখন ৫০০ টাকা আয় করাও কঠিন।’

রিকশা চালক হাফিজ মিয়া মালিবাগের মোড়ে বসে আছে দুই ঘণ্টা। একজন যাত্রীও পায়নি সে। “কি কমু স্যার। লকডাউন আমাগো পেটে লাথি মারছে। সারাদিনে রোজগার কি হইবো বুইঝা গেছি। খামু কি কন?”

তিনি বলেন, ‘লকডাউনে আপনারা ভাবেন, আমাদের অনেক ইনকাম। আসলে হিসাব তার উলটো। মানুষ খুব বেশি বের হয় না। যারা বের হয় রিকশায় ওঠে না। কার‍ণ তাদেরও আয় কমে গেছে। আগে গাড়িতে চলতো। এখন হেঁটে যায়। কেউ কেউ ওঠে। কিন্তু ভাড়া আহামরি বেশি নিতে পারি না।’

সোহেল সাহেব রিকশাচালকের সঙ্গে ভাড়া দরদাম করছিলেন। তিনি বলেন, ‘সীমিত আয়ের মানুষ আমরা। এত ভাড়া দিতে রাজকীয় চলাচল আমাদের পক্ষে তো সম্ভব না। তবু উপায় কী? অফিসে যেতে তো হবেই।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা