জাতীয়

করোনাভাইরাস ম্যানেজমেন্ট গাইডলাইন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখতে ও করোনাভাইরাস মহামারি মোকাবেলা করতে করোনাভাইরাস ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। করোনাভাইরাস মহামারি মোকাবেলা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস খুব তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এ রকম আভাস দিয়েছেন। তাই স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা সিটি করপোরেশন, এলজিইডি, ডিপিএইচই, ওয়াসা, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদসহ সব প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে করোনাভাইরাস ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করা হবে।

তাজুল ইসলাম বলেন, গাইডলাইনে করোনাভাইরাস মোকাবেলা করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বিশেষ করে ইনকাম জেনারেটিং ও উৎপাদনশীল কার্যক্রম অব্যাহত রাখা যায় তার পরিকল্পনা সন্নিবেসিত করা হবে।

সিটি করপোরেশনের উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন ইনকাম জেনারেটিং এবং উৎপাদনমুখী প্রকল্প গ্রহণের জন্য মেয়রদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন ছাড়াও উন্নয়ন সহযোগীদের সহায়তার প্রয়োজন হয়, সে ব্যবস্থাও করা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা