জাতীয়

১০ ইউটার্ন চালু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত সড়কে আনুষ্ঠানিকভাবে আজ শনিবার চালু হতে হচ্ছে ১০টি ইউটার্ন। এদিন ১০টি ইউটার্ন চালুর সঙ্গে সঙ্গে ডানে মোড় নেয়ার (রাইটটার্ন) পয়েন্টগুলো বন্ধ করে দেয়া হবে।

শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রাজধানীর যানজট হ্রাস করতে যানবাহনকে এসব ইউটার্ন ব্যবহার করতে অনুরোধ করেছে সংস্থাটি।

ডিএনসিসি জানায়, ‘ঢাকার তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ’ প্রকল্পের আওতায় এ ১০টি ইউটার্ন নির্মাণ করা হয়েছে।

ইউটার্নগুলো হলো- উত্তরা রাজলক্ষ্মীর সামনে, উত্তরা র‌্যাব-১ অফিস, ফ্লাইং ক্লাব কাওলা, বনানী ওভারপাস, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে, বনানী চেয়ারম্যানবাড়ি, মহাখালী আমতলী, মহাখালী বাস টার্মিনালের সামনে, তেজগাঁও নাবিস্কো মোড় এবং সাতরাস্তার বিজি প্রেস এলাকায়।

ওইদিন সড়কের উভয় দিকে ডানে মোড় নেয়ার সব পয়েন্ট বন্ধ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সহযোগিতা নেবে ডিএনসিসি।

বন্ধ হতে যাওয়া ডানে মোড় নেয়ার পয়েন্টগুলো হলো- নেভি হেডকোয়ার্টারের শাখা রাস্তা, বনানী ২৭ নম্বর রোড, বনানী কাকলী, বনানী ১১ নম্বর রোড, মহাখালী আমতলী মোড়, তেজগাঁও কোহিনুর মোড়, লাভ রোড মোড়।

ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ বলেন, ইউটার্নগুলো আগেও চালু ছিল। তবে এবার আমরা আনুষ্ঠানিকভাবে এগুলো চালু করতে যাচ্ছি। একই সঙ্গে সড়কটির রাইটটার্ন বন্ধ করে দেবো। এটা এ প্রকল্পের অন্যতম দিক। এর ফলে যানজট কমে আসবে।

প্রসঙ্গত, তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে উত্তরা হাউজবিল্ডিং পর্যন্ত সড়কে ১১টি ইউটার্ন নির্মাণের প্রকল্প হাতে নেয়া হলেও পরে ১০টি ইউটার্ন নির্মাণের সিদ্ধান্ত হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা