জাতীয়

যানজট নিরসনে আরও ৩ ইউটার্ন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে যানজট নিরসনে ২০২১ সালের প্রথমদিকে চালু হচ্ছে ১০টি ইউটার্ন। এর ফলে কমে যাবে ঢাকা উত্তরে যানজট, বাঁচবে যাতায়াতের সময়ও।

এরই মধ্যে চালু হয়েছে ৩টি ইউটার্ন। ২০ ডিসেম্বর খুলে দেয়া হচ্ছে আরও ৩টি। বাকি ৪টি ইউটার্ন প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, এ ইউটার্নগুলো খুলে দিলে সড়কটি ব্যবহারে ৭০ ভাগ সময় কমে যাবে। কর্মজীবী মানুষ তাদের কাজে ফিরে পাবেন গতি। ঘণ্টার পর ঘণ্টা আর সড়কে অপেক্ষা করতে হবে না।

সূত্র মতে, ২০১৫ সাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার যানজট কমাতে ১১টি ইউটার্ন নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন ডিএনসিসি’র তৎকালীন মেয়র আনিসুল হক। সেগুলো হচ্ছে- রাজলক্ষ্মী ও র‌্যাব-১-এর কার্যালয়সহ জসীমউদ্দীন রোড, কাওলার ফ্লাইং একাডেমি, আর্মি গলফ ক্লাব, বনানী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন, চেয়ারম্যান বাড়ি, মহাখালী ফ্লাইওভার, মহাখালী আন্তঃনগর বাস টার্মিনাল, কোহিনূর কেমিক্যালস এবং বিজি প্রেস এলাকায় এসব ইউটার্ন নির্মাণের কথা।

তবে আর্মি গলফ ক্লাব সংলগ্ন ইউটার্নটি সম্ভাব্যতা যাচাইয়ের প্রথম ধাপেই বাদ পড়ে যায়। এতে ইউটার্নের সংখ্যা দাঁড়ায় ১০টি।

এ প্রকল্পটি বাস্তবায়নে সড়ক ও জনপথের ৩১ দশমিক ২৫ বিঘা, রেলওয়ের ১ দশমিক ৬১ বিঘা এবং সিভিল এভিয়েশনের ১ দশমিক ৮৩ বিঘা জমির প্রয়োজন হচ্ছে। প্রকল্পটি ২০১৬ সালের ডিসেম্বরে শুরু হয়ে ২০১৭ সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে অনুমোদন পেতেই দুই বছরের অধিক সময় লাগায় প্রকল্পের মেয়াদ ২০১৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু নানা জটিলতার কারণে বর্ধিত সময়েও নির্মাণ কাজ শেষ হয়নি।

এরই মধ্যে রাজলক্ষ্মী, র‌্যাব-১-এর কার্যালয়সহ জসীমউদ্‌দীন রোড ও কাওলার ফ্লাইং একাডেমি- এ ৩টি ইউর্টান চালু হয়েছে। চলতি মাসে চেয়ারম্যান বাড়ি, কোহিনূর কেমিক্যালস ও বিজি প্রেস এলাকায় চালু হবে আরো ৩টি ইউটার্ন। বাকি ৪টির কাজ এখনও চলমান।

জানতে চাইলে প্রকল্প পরিচালক ও ডিএনসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম বলেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ইউটার্ন নির্মাণ কাজ শেষ হবে। এরই মধ্যে ইউটার্ন প্রকল্পের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা