জাতীয়

দুপুরের আগেই শেষ হচ্ছে টঙ্গীর জোড় ইজতেমা

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দু দিনের জোড় ইজতেমার শেষ দিন আজ। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিদের সমন্বয়ে শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরের আগেই মাওলানা ফারুক আহমেদের মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে আম বয়ানের মধ্য দিয়ে মাওলানা যোবায়েরের অনুসারীদের ইজতেমা শুরু হয়।

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের রাইবেন্ড মারকাযের শীর্ষ মুরব্বি মাওলানা জামশেদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইজতেমা। শুক্রবার টিনশেড মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইজতেমার মুরব্বি সুলাইমান শরীফ। বাদজুমা সমবেত মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ান করেন মাওলানা ইউসুফ। বাদ আসর বয়ান করেন রাইবেন্ড মারকাযের শীর্ষ মুরব্বি মাওলানা ফাহিম আহমেদ।

ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম শুরা-ই-নেজামের তত্ত্বাবধানে ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি হাফেজ মাওলানা যোবায়ের আহম্মেদের অনুসারীরা এ জোড় ইজতেমায় অংশ নিয়েছেন।

ইজতেমায় চারটি জেলার চার হাজার মুসল্লি অংশ নিয়েছেন। এর মধ্যে ঢাকা জেলা থেকে আড়াই হাজার, গাজীপুর জেলা থেকে সাতশ, টাঙ্গাইল জেলা থেকে চারশ এবং মানিকগঞ্জ জেলা থেকে চারশ মুসল্লি অংশ নিয়েছেন। করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত আকারে হচ্ছে এ আয়োজন। মুসল্লিরা মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। আজ দুপুরের আগেই তাদের সব কাজ শেষ করতে বলা হয়েছে। এছাড়া, ময়দানের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা