জাতীয়

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সতর্ক থাকতে হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, “সাম্প্রদায়িক অপশক্তিকে কোনোভাবেই ছোবল মারার সুযোগ দেয়া যাবে না। তাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সতর্ক থাকতে হবে।”

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার প্রয়াত মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের স্মরণসভায় তথ‌্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে। সেই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বের যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তাকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুকে হত্যা নয়, তার হত্যাকাণ্ডে ছিল বাংলাদেশ রাষ্ট্রকে গলাটিপে হত্যা করার অংশ।”

তথমন্ত্রী বলেন, “১৯৭১ সালে যারা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, সেই আন্তর্জাতিক শক্তি ও মৌলবাদী অপশক্তি মিলে ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রকে হত্যার উদ্দেশ্য বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সেজন্য যে চেতনার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, ৭৫-এর পর সেই চেতনাকে বিসর্জন দিয়ে রাষ্ট্র পেছন দিকে হাটা শুরু করে।”

সাম্প্রদায়িক অপশক্তি বিনাশ হয়নি উল্লেখ করে তথ‌্যমন্ত্রী বলেন, “সেই কারণেই মাঝে-মধ্যে সেই অপশক্তি ফনা তুলে ছোবল মারার জন্য। কিন্তু যেই সম্মিলিত শক্তির মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে সেই শক্তির কাছে অপশক্তি সবসময় পরাজিত হয়েছে, ভবিষ্যতেও হবে।”

সি আর দত্তের কথা স্মরণ করে হাছান মাহমুদ বলেন, “তিনি ছিলেন সাহসী, সৎ অসাম্প্রদায়িক ও নিরহঙ্কার। সবাইকে আপন করে নেওয়ার আশ্চর্য ক্ষমতা তার ছিল।”

সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও, সাংবাদিক স্বপন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা