জাতীয়

অনুতপ্ত ও দুঃখ প্রকাশ শওকত মাহমুদের, নমনীয় হাইকমান্ড

নিজস্ব প্রতিবেদক : বিএনপি হাইকমান্ড কিছুটা নমনীয়। শোকজের জবাবে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ জানিয়েছেন, তিনি অনুতপ্ত এবং তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে তিনি সতর্ক হওয়ারও অঙ্গীকার করেছেন। ফলে দলের শীর্ষ মহল কিছুটা নমনীয় হয়েছে।

গত পার্লামেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় শওকত মাহমুদ শৃঙ্খলা বিরোধী নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছেন। তার এ ধরনের কর্মকাণ্ডের সব তথ্য দলের হাইকমান্ডের কাছে রয়েছে। তারা এটাকে ‘অতি বিল্পবী’ হিসেবে আখ্যায়িত করেছেন। দলীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে তাকে আজ চূড়ান্ত একটা সুযোগ দেওয়া হতে পারে।

এদিকে মেজর (অব.) হাফিজউদ্দিন শুক্রবার (১৮ ডিসেম্বর) তার শোকজের জবাব দিবেন। শনিবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করবেন তার অবস্থান। দলের এই অন্যতম ভাইস চেয়ারম্যান পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা