জাতীয়

থাইল্যান্ড, আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ড ও আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাইকে থাইল্যান্ডে এবং লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ জুলকারনাইনকে আলজেরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা আবদুল হাই আলজেরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি মানামা, মস্কো, ব্যাংকক ও দুবাইয়ের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আবদুল হাই ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকও (প্রশাসন) ছিলেন।

অপরদিকে লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জুলকারনাইন। এর আগে তিনি ওয়াশিংটন ডিসি, সিউল এবং বার্মিংহামে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা