জাতীয়

৬ প্রকল্প উন্নয়নে জাপানের কাছে ঋণ চেয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক : করোনা মোকাবিলাসহ ৬ প্রকল্প উন্নয়নে জাপানের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) প্যাকেজ থেকে চলতি ২০২১-২০২২ অর্থবছর (এপ্রিল-মার্চ) থেকে আর্থিক সহযোগীতা চেয়েছে বাংলাদেশ।

গত ৩১ মার্চ বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে ৪২তম ঋণ প্যাকেজ নিয়ে ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে এই সহযোগীতা চাওয়া হয়।

গত জাপানি অর্থবছরে এই প্যাকেজ থেকে বিশ্বের ৭০টি দেশের মধ্যে সর্বোচ্চ ৩ দশমিক ৩৯৩ বিলিয়ন ডলারের ঋণ পেয়েছিল বাংলাদেশ।

সহযোগীতা চাওয়া প্রকল্পগুলো হলো- ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন ১ (সেকেন্ড ট্রান্স), ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন ৬, মাতারবাড়ি কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট, সাউদার্ন চট্টগ্রাম রিজিওনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, হেলথ সেক্টর ডেভেলপমেন্ট পলিসি লোন এবং করোনা মোকাবেলায় বিশেষ ঋণ সহযোগীতা।

ইআরডির জাপান অধিশাখার যুগ্ম সচিব মুহম্মদ আশরাফ আলী ফারুক বলেন, ‘জাপানের পরবর্তী ওডিএ প্যাকেজে ৬টি প্রকল্পে বিনিয়োগের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এই ৬ প্রকল্পের জন্য কত টাকা দেবে তা এখন বলা যাচ্ছে না। অর্থের পরিমাণ জাপান সরকার নির্ধারণ করবে।’

তবে ইআরডি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ঋণ প্যাকেজে বাংলাদেশকে নামমাত্র সুদে ২৯ হাজার ১৫৪ কোটি টাকা ঋণ দিতে পারে। পুরো অর্থই জাপানের ৪২তম ওডিএ ঋণ প্যাকেজ থেকে দেওয়া হবে। ১০ বছরের গ্রেস পিরিয়ড ও ৪০ বছরের পরিশোধের শর্তে এই ঋণের সুদের হার হবে শূন্য দশমিক ৬০ শতাংশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা