জাতীয়

বায়তুল মোকাররমের সামনে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণা থাকলেও সহিংসতার আশঙ্কায় তা প্রত্যাহার করে নিয়েছে সংগঠনটি।

সমাবেশে হেফজতের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব জুনায়েদ আল হাবিব।

সমাবেশে তিনি বলেন, গ্রেফতার আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে কোনও পুরুষ থাকতে পারছেন না। কিন্তু প্রকৃত দোষীরা গ্রেফতার হচ্ছে না। উল্টো সেই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার-হয়রানি করা হচ্ছে।

জুনায়েদ আল হাবিব বলেন, ‘যিনি মাদরাসায় হামলা করলেন, সন্ত্রাসী বাহিনী দিয়ে ককটেল মারলেন, গুলি করে মানুষ হত্যা করলেন; তাদের কিছুই হচ্ছে না। মোকতাদির এমপি ও তার বাহিনী অবাধে ঘুরছে। আমরা তার গ্রেফতার চাই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘করোনা আতঙ্কের কথা বলে এখন মাদরাসা বন্ধের পায়তারা চলছে। গত রমজানের মতো তারাবি ও নামাজ বন্ধের পায়তারা চলছে। এ দফায় এমন করা হলে কঠোর আন্দোলন হবে। ধর্মপ্রাণদের জুজু বুড়ির (করোনা) ভয় দেখিয়ে লাভ নেই।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক, সহকারী মহাসচিব সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির আব্দুল রব প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা