জাতীয়

রাজধানীবাসীর দুর্ভোগ লাগবে থাকছে নতুন বিআরটিসি বাস

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারি মোকাবেলায় অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে রাজধানীতে নতুন দোতলা বাস নামানো হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।

শুক্রবার (২ মার্চ) বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম এ কথা জানান। বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, “বিভিন্ন ভার্সিটিতে আমাদের অনেকগুলো গাড়ি লিজ দেওয়া আছে। ভার্সিটি যেহেতু বন্ধ তাই আমরা সেই গাড়িগুলো রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যতটুকু সম্ভব এই সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছি।”

এদিকে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা কার্যকরের পর থেকেই চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তীব্র গণপরিবহন সংকটে পড়ে দীর্ঘ সময় রাস্তায় অপেক্ষায় থাকতে দেখা যায় কর্মজীবী মানুষদের। এ সময় যাত্রীরা অভিযোগ করে, বাসের সংখ্যা না বাড়িয়ে এমন নির্দেশনা দেওয়ায় ভোগান্তি বাড়ছে। সেই সঙ্গে দ্রুত এই সমস্য়ার সমাধানে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান অনেক যাত্রী।

অন্যদিকে বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, “অফিস আদালতে এখনও জনবল কমেনি। তাই সমস্যা দেখা দিয়েছে। অফিস আদালতে জনবল যদি ৫০ শতাংশ করা হয় তাহলে এই সমস্যা নিরসন হবে। এ ছাড়া বিআরটিসি থেকে যদি কিছু গাড়ি নামানো হয় তাহলেও কিছুটা ভোগান্তি কমবে।”

এই পরিস্থিতিতে পরিবহনের অতিরিক্ত চাহিদা মেটাতে বিআরটিসি জানায়, রাজধানীতে ইতোমধ্যে ৩৬টি দোতলা বাস নামানো হয়েছে। ৪ এপ্রিল রোববার থেকে নামবে আরও ২৪টি বাস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা