জাতীয়

স্বাস্থ্যবিধি না মানায় করোনার বিস্তার ঘটছে : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই দেশে আবার করোনাভাইরাসের বিস্তার ঘটছে।

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর বুধবার (৩১ মার্চ) সকালে বিচারিক কার্যক্রমের শুরুতেই আপিল বিভাগের বেঞ্চে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবার করোনার বিস্তার ঘটছে। করোনার যে ধরনটা দেখা যাচ্ছে, সেটা তো ব্যাপকভাবে বিস্তার ঘটাচ্ছে।’

আদালত অঙ্গন অনেক বেশি সংক্রমণ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আইনজীবী ও আদালত সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

করোনাভাইরাসের পরিবর্তিত পরিস্থিতিতে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজন নেই বলে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সে অনুযায়ী আজ বিচারপতি ও আইনজীবীরা কালো কোট ও গাউন ছাড়াই মামলার শুনানি করছেন।

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৮৮তম দিনে মঙ্গলবার (৩০ মার্চ) শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৪২ জন শনাক্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৪ জনে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০ কোটি ৩৯ লাখের বেশি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা