জাতীয়

দুর্ভোগে বাসের অপেক্ষায় যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে আজ থেকে ৫০ শতাংশ সিট ফাঁকা রেখে চলছে গণপরিবহন। তবে সড়কে পর্যাপ্ত গাড়ি না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বুধবার (৩১ মার্চ) থেকে গণপরিবহনে ভাড়া আবারও ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

সকালে রাজধানীর মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, ধানমন্ডি, নিউমার্কেট, ফার্মগেট এলাকায় ঘুরে দেখা গেছে রাস্তায় শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন।

এদিকে, প্রথমদিনেই অধিকাংশ বাস নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর থেকে মোহাম্মদপুরে চলাচলকারী প্রজাপতি পরিবহনের বাসে বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে। এ রুটে মিরপুর থেকে মোহাম্মদপুর পর্যন্ত আগে যাত্রীদের কাছ থেকে ২০ টাকা ভাড়া নেওয়া হলেও আজ নেওয়া হচ্ছে ৩০ টাকা। আর এ নিয়ে কিছু কিছু যাত্রীর সঙ্গে বাস শ্রমিকের বাকবিতণ্ডাও হয়। বাসে স্বাস্থ‌্য বিধি মেনে অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি।

উত্তরা থেকে মোহাম্মদপুর বসিলা পর্যন্ত চলাচলকারী পরিস্থান পরিবহনে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও অনেকের মুখেই ছিলো না মাস্ক।

মিরপুর ১ নম্বরে বাসের জন্য অপেক্ষা করেন মোহাম্মদ ইউসুফ হোসেন। তিনি বলেন, ‘এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু বাসে উঠতে পারছি না। অফিস টাইম পার হয়ে যাচ্ছে। রাস্তায় সিএনজি অটোরিকশা বা পাঠাওয়ের বাইকও পাচ্ছি না। কীভাবে অফিসে যাবো সেটাই বুঝতে পারছি না৷’

করোনার সংক্রমণ রোধে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘করোনার কারণে সরকার যে নিয়ম করেছে সেটা অবশ্যই ভালো। কিন্তু আমাদের মতো সাধারণ যাত্রীদের জন্য খুব সমস্যা সৃষ্টি হয়ে যাবে যদি পর্যাপ্ত বাস না থাকে। সড়কে পর্যাপ্ত গণপরিবহনের যাতে চলাচল করে সরকারের সেই ব‌্যবস্থা করা উচিত।’

সেলিনা সুলতানা নামে এক লেগুনা যাত্রী বলেন, ‘গণপরিবহণে অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও লেগুনাতে আগের মতোই লোক নেওয়া হচ্ছে। আবার অনেকের মুখে মাস্কও নেই।’

করোনা সংক্রমণ রোধে গত ২৯ মার্চ সরকার ১৮টি জরুরি নির্দেশনা জারি করে। এর মধ্যে গণপরিবহনে ৫০ শতাংশ সিট ফাঁকা রাখার কথা বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

এর আগে করোনার সংক্রমণ বাড়ায় গত বছর ৩১ মে বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা