বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহন
জাতীয়

বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহনের অর্ধেক আসন খালি ও ৬০ ভাগ বর্ধিত ভাড়ায় চলছে গণপরিবহন। বুধবার (৩১ মার্চ) সকাল থেকে বর্ধিত ভাড়ায় গণপরিবহন চলাচল শুরু হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্ধিত ভাড়া কার্যকরের ঘোষণা দেন। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এবিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বুধবার সকাল থেকে সারাদেশের গণপরিবহনগুলোতে অর্ধেক আসনে যাত্রী বহন করবে। পাশাপাশি তারা সরকার নির্ধারিত ৬০ শতাংশ বর্ধিত ভাড়া আদায় করবে।

তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে দেশের সব গণপরিবহন মালিকদের নির্দেশ দিয়েছি, তারা যেন সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনা করেন।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আগামী দুই সপ্তাহের ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় ফের গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানানো হয়। একই সঙ্গে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা