সভাপতি আ'লীগর, সম্পাদক বিএনপির 
জাতীয়

সভাপতি আ'লীগের, সম্পাদক বিএনপির 

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচনে সভাপতি পদসহ ৮টি পদে জয়ী হয়েছে সরকার সমর্থক আইনজীবী সমন্বয় পরিষদ। অপরদিকে, সম্পাদক পদসহ বাকি ৬টি পদে জয়ী হয়েছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।

সভাপতি পদে সাদা প্যানেলের আবদুল মতিন খসরু ২ হাজার ৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের মো. ফজলুর রহমান পেয়েছেন ২ হাজার ১৩২ ভোট। সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৩ হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের মো. আবদুল আলিম মিয়া জুয়েল পেয়েছেন ২ হাজার ২০৪ ভোট।

বুধবার ও বৃহস্পতিবার (১০ ও ১১ মার্চ) দেশের সর্বোচ্চ আদালতের এ আইনজীবী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন ৫ হাজার ৪৮৬ জন। শুক্রবার রাতে গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার গঠিত উপর কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমান। ১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫১ জন।

নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) বিজয়ীরা হলেন- সভাপতি পদে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা, কোষাধ্যক্ষ মো. ইকবাল করিম ও সহ-সম্পাদক পদে ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি।

সদস্য পদে সাদা প্যানেল থেকে এ বি এম শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান রোমান, মিন্টু কুমার মণ্ডল ও মুনতাসীর উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) জয়ী হলেন-সহ-সভাপতি পদে মো. জালাল উদ্দিন, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান।

সদস্য পদে নীল প্যানেল থেকে, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ জয়ী হয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে জয় পায় সরকার সমর্থক আইনজীবীরা। অপরদিকে, সম্পাদকসহ ৮টি পদে বিএনপি সমর্থক আইনজীবীরা জয় পেয়েছিল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা