জাতীয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনা চলছে

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট বারের (আইনজীবী সমিতি) সদ্যসমাপ্ত নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে। আগামী ২০২১-২২ মেয়াদের এই নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ হয়েছে গতকাল বৃহস্পতিবার ও আগের দিন বুধবার (১০ মার্চ)।

সুপ্রিম কোর্ট অঙ্গনে অবস্থিত সমিতি ভবনের উত্তর, দক্ষিণ ও পশ্চিম হল রুম এবং ব্যাডমিন্টন খেলার মাঠে পৃথকভাবে এ ভোট গণনা হচ্ছে। গণনা সম্পন্ন হলে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

গত দুই দিনে সম্পন্ন হওয়া এই নির্বাচনে মোট সাত হাজার ৭২২ জন ভোটারের মধ্যে পাঁচ হাজার ৬৭৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে ১৪ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাতটি সম্পাদকীয় পদ এবং সাতটি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে। দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রত্যাহার শেষে ৫০ জন চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাতটি সম্পাদকীয় পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সভাপতি পদে পাঁচজন, দু'টি সহ-সভাপতি পদের বিপরীতে ছয়জন, সম্পাদক পদে চারজন, কোষাধ্যক্ষ পদে চারজন এবং দুটি সহ-সম্পাদক পদের বিপরীতে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি সাতটি কার্যনির্বাহী সদস্য পদের জন্য ২৩ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

গুরুত্বপূর্ণ এই নির্বাচন পরিচালনার জন্য সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমানকে আহ্বায়ক করে ৭ সদস্যের সাব-কমিটি গঠন করা হয়।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু আওয়ামীপন্থী আইনজীবীদের সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে এবং আবদুল আলীম মিয়া জুয়েল সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে মুহাম্মদ শফিক উল্ল্যা এবং মো. আলী আজম, কোষাধ্যক্ষ মো. ইকবাল করিম, সহ-সম্পাদক সাফায়েত সুলতানা রুমি এবং নুরে আলম উজ্জ্বল, সদস্য পদে মিন্টু কুমার মন্ডল, মুনতাসীর উদ্দিন আহমেদ, মো. সানোয়ার হোসেন, এবিএম শিবলী সালেকীন, মো. সিরাজুল হক, মহিউদ্দিন আহমেদ, মাহফুজুর রহমান রোমান।

বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মো. ফজলুর রহমানকে সভাপতি পদে এবং সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজল প্রার্থী হয়েছেন। এছাড়া দুটি সহসভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, দুটি সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব এবং সাতটি সদস্য পদে মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদ প্রার্থী হয়েছেন।

সান নিউজ/এমএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

১১ জেলায় ৬০ কিমি বেগে বজ্রঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ...

কোস্ট গার্ড স্টেশনে হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় অবস্থিত কোস্ট গার্ডের একটি ভাসমান স্...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে 'নারায়ণগঞ্জ সোনালী অতীত' ক্লাবের জয়

মাদারীপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর স...

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা