জাতীয়

কুইক রেন্টালের মেয়াদ না বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : ২০০৯ সালের দিকে তাৎক্ষণিক বিদ্যুতের ঘাটতি মিটাতে ভাড়ায় (রেন্টাল ও কুইক রেন্টাল) বেশকিছু বিদ্যুৎকেন্দ্র চালু করে সরকার। বর্তমানে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে ১৬টি, যার মোট সক্ষমতা ১ হাজার ১০৯ মেগাওয়াট।

বৃহস্পতিবার ( ১১ মার্চ ) অনুষ্ঠিত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে মন্ত্রণালয়ের কাছে একটি সুপারিশও করেছে সংসদীয় কমিটি। ৩ থেকে ১৫ বছরের জন্য চালু করা এসব বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এসব বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আর বৃদ্ধি না করা তাদের মতামত দিয়েছেন।

প্রধানত বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি পূরণ ও সক্ষমতা বৃদ্ধির তাগিদেই রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের দ্বারস্থ হয়েছিল সরকার। বিদ্যুতের উৎপাদন সক্ষমতার অভাব ও ঘাটতি জনিত সমস্যার অনেকটাই এখন সমাধানের পথে। বড় বিদ্যুৎকেন্দ্রগুলো খুব তাড়াতাড়ি উৎপাদনে আসছে। উৎপাদনে না আসা বিদ্যুৎকেন্দ্রগুলোকেও দ্রুত চালু করতে চাইছেন নীতিনির্ধারকরা।

অন্যদিকে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ব্যয় অনেক বেশি। এ অবস্থায় স্বল্পমেয়াদি সমাধান হিসেবে চালুকৃত এসব বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ আর না বাড়ানোই উত্তম বলে মনে করছেন সংসদীয় কমিটির সদস্যরা।

এ বিষয়ে কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার বলেন, যত তাড়াতাড়ি এসব রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়া যায়, তত আমাদের জন্য কল্যাণকর। আমরা জনগণকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চাই। এজন্য স্বল্পমেয়াদি বিদ্যুৎকেন্দ্র কোনও সমাধান নয়। সেজন্য মধ্যম ও দীর্ঘমেয়াদি যেসব বিদ্যুৎকেন্দ্র রয়েছে, সেগুলো যাতে দ্রুত উৎপাদনে আসে; সে বিষয়ে তদারকি বাড়ানোর জন্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।

এজন্য কমিটির বৈঠকে ২০২৪ সালের মধ্যে সবগুলো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়ার সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কমিটির এ সুপারিশ বাস্তবায়ন হলে দেশের বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির প্রয়োজনীয়তাও কমে আসবে। এতে সরকারের ব্যয় সাশ্রয় হবে। পাশাপাশি ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রধান ক্রেতা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) লোকসান কমে আসবে।

কমিটির বৃহস্পতিবারের বৈঠকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ২০০৯ সালে মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ ঘাটতিজনিত কারণে ও দ্রুত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। তাত্ক্ষণিক পরিকল্পনার অংশ হিসেবে তিন বছর, পাঁচ বছর ও ১৫ বছরের জন্য ভাড়াভিত্তিক এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মাধ্যমে সরবরাহ বাড়ায় সে সময় অর্থনৈতিক কর্মকাণ্ডও বেড়েছে। বিষয়টি সে সময় আর্থসামাজিক উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এজন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০১১-১৩ অর্থবছরে জিডিপিতে কুইক রেন্টালের মাধ্যমে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুতের অবদান ২৩ হাজার ৩১২ কোটি টাকা হতে ১ লাখ ২১ হাজার ১৬৮ কোটি টাকা (২০১১-১২ অর্থবছরের মূল্য বিবেচনায়)। এসব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন না হলে খাতভিত্তিক এবং দেশজ উৎপাদন ও রফতানি প্রবৃদ্ধি হ্রাস পেত।

এতে সামষ্টিক অর্থনীতির অন্যান্য সূচক এবং কর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত খাতভিত্তিক সূচকে বিরূপ প্রভাব পড়তে পারত। বিদ্যুৎ বিভাগের প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ৬টি রেন্টাল ও ৬টি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ এ ১২ বিদ্যুৎকেন্দ্রের মোট সক্ষমতা ৮৩৩ মেগাওয়াট।

প্রতিবেদনের ভাষ্যমতে, মধ্যম ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা অনুযায়ী বৃহৎ বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হলে ভাড়ায় চালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর মেয়াদপূর্তিতে অবসরে যাওয়ার কথা। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় কয়লাভিত্তিক বৃহৎ বিদ্যুৎকেন্দ্রগুলো যথাসময়ে বাস্তবায়িত না হওয়ায় কয়েকটি কেন্দ্রের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ১ হাজার ১০৯ মেগাওয়াট ক্ষমতার ১৬টি বিদ্যুৎকেন্দ্র চালু আছে, যা ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে অবসরে যাবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এ বৈঠকে সভাপতিত্ব করেন। জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. আবু জাহির, এসএম জগলুল হায়দার, মো. আছলাম হোসেন সওদাগর, বেগম নার্গিস রহমান প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা