সাবেক প্রতিমন্ত্রী এম আমান উল্লাহ’র ইন্তেকাল 
জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী এম আমান উল্লাহ’র ইন্তেকাল 

নিজস্ব প্রতিনিধি,ময়মনসিংহ : ময়মনসিংহ-১১ ভালুকা আসনের চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম আমান উল্লাহ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকার সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী অধ্যাপক ডা. এম আমান উল্লাহ এশিয়ার মধ্যে বিশিষ্ট হৃদরােগ বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম। তিনি ১৯৯৬ এর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেই বিপুল ভােটে বিজয়ী হােন। ওই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

এরপর ২০০১, ২০০৮ ও ২০১৪ এর সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হোন। বার্ধক্যজনিত কারণে ২০১৮ এর সংসদ নির্বাচনে তিনি মনােনয়ন পাননি। সর্বশেষ অধ্যাপক ডা. এম আমান উল্লাহ ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

এদিকে অধ্যাপক ডা. এম আমান উল্লাহ'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহের আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষ।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ মার্চ) বাদ জুমা ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ও পরে উপজেলার মাহমুদপুর গ্রামের সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা