জাতীয়

বাংলাদেশি পিপিপি প্রকল্পে সৌদি বিনিয়োগের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে পিপিপি প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে সৌদি বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা বাড়াতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিএ) অথরিটি অব বাংলাদেশ এবং সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ঢাকা রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে।

সোমবার (০৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রোববার রিয়াদে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবাইয়ের সঙ্গে তার অফিসে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রস্তাব দেন।

জবাবে সৌদি প্রতিমন্ত্রী বলেন, তারা পিপিপি সম্পর্কিত এই সমঝোতা স্মারক ইস্যুটি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নিবেন এবং আশা করছেন যে, সৌদি কোম্পানিগুলো বাংলাদেশের মতো সম্ভাবনাময় অর্থনীতিতে বিনিয়োগ করবে।

শাহরিয়ার আলম বাংলাদেশীসহ সকল বৈধ-অবৈধ বিদেশীদের বিনামূল্যে কোভিড-১৯ চিকিৎসা-সেবা ও টিকা দেয়ায় সৌদি বাদশাহ্ ও যুবরাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলমের অনুরোধের প্রেক্ষিতে সৌদি প্রতিমন্ত্রী বৈধ কাগজ-বিহীন বাংলাদেশীদের স্বাস্থ্য-সেবা প্রদান ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী ঢাকায় সৌদি দূতাবাসে সাংস্কৃতিক অ্যাটাশে পুনঃনিয়োগ দেয়ার অনুরোধ জানান যাতে করে সেবা-প্রত্যাশীদের কাগজপত্র সত্যায়নের জন্য নয়াদিল্লীতে পাঠাতে না হয়। সৌদি পক্ষ বিষয়টি বিবেচনার জন্য গ্রহন করেছে।

উভয় প্রতিমন্ত্রী অপেক্ষমান চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর ত্বরান্বিত করতে এবং প্রথম ফরেন অফিস কনসালটেশন আয়োজনে সম্মত হন সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তারিত দিকগুলো নিয়ে আলোচনা হতে পারে।

আলম বলেন, উভয় দেশের দূরদর্শী নেতৃত্বে দুদেশের সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে।

এই পয়েন্ট থেকে আরো অগ্রসর হয়ে তিনি অভিন্ন স্বার্থ, লক্ষ্য ও অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতার আরো নতুন পথ খোঁজার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ খুঁজতে নিয়মিত বিজনেস টু বিজনেস ডায়লগের ওপরও জোর দেন।

আলম সম্প্রতি হুতি বিদ্রোহীদের কাপুরুষোচিত হামলার নিন্দা করে সৌদি আরবের সাথে সংহতি প্রকাশ করেন। তিনি সৌদি আরবের পক্ষে বাংলাদেশ সরকারের দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আদেল আল-জুবেইর ইয়েমেন ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন। সৌদি প্রতিমন্ত্রী স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশকে অভিনন্দন জানান।

এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিগত এক দশকে বাংলাদেশের অর্থনীতির লক্ষ্যণীয় টেকসই উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম-আয়ের দেশের স্বীকৃতি প্রদানে জাতিসংঘের সাম্প্রতিক সিদ্ধান্ত এই সাফল্যেরই স্বীকৃতি।

তিনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সোনার বাংলা গড়ার ভিত প্রস্তুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সকালে শাহরিয়ার আলম ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একটি ওয়েবিনারে যোগ দেন।
সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর আরেকটি আন্তর্জাতিক ওয়েবিনারে যোগ দেন।
শাহরিয়ার আলম তিন দিনের এক সরকারি সফরে এখন সৌদি আরব অবস্থান করছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা