জাতীয়

বাংলাদেশ - কসোভো বাণিজ্য সম্পর্ক !

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের ঊরেয়ার সঙ্গে সাক্ষাত্কালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, কসোভোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও আমদানি রফতানি সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ আন্তরিক।

গতকাল শিল্পমন্ত্রীর সঙ্গে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন কসোভোর রাষ্ট্রদূত ঊরেয়া। এ সময় বাংলাদেশ-কসোভোর মধ্যে ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রফতানি বৃদ্ধির লক্ষ্যে যৌথ অর্থনৈতিক কমিশন মিটিংয়ের আহ্বান জানান ঊরেয়া। তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি বৃদ্ধি এবং শিল্প-কারখানা সম্প্রসারণে এ যৌথ কমিশন মিটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম উদ্দিন, মন্ত্রীর একান্ত সচিব এবং কসোভোর রাষ্ট্রদূতের একান্ত সচিব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে ফুড প্রসেসিং, চামড়াজাত পণ্য, কৃষি উৎপাদিত পণ্য এবং উৎপাদিত কাঁচামাল আমদানির আহ্বান জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, যৌথ অর্থনৈতিক কমিশন মিটিংয়ের আগে উভয় দেশের ব্যবসায়িক প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে আলোচনা ও সফরের প্রয়োজন। এ সফরের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য ও শিল্প সম্প্রসারণে উভয় দেশে যেসব সম্ভাবনা রয়েছে তা জানা যাবে। মন্ত্রী অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্ব দেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা