জাতীয়

দৃশ্যমান বিমানবন্দর তৃতীয় টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ মাসের মধ্যে প্রায় ১১ শতাংশ কাজ শেষে দৃশ্যমান হচ্ছে অবকাঠামো। ।

করোনা মহামারি ও প্রকল্প এলাকায় মাটির নিচে বোমা উদ্ধারের ঘটনায় ও প্রভাব পড়েনি কাজে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়েই অর্থাৎ ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে।

বেবিচক সূত্রে জানা গেছে, ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ করছে জাপানের মিটসুবিশি, ফুজিতা ও কোরিয়ার স্যামসাং এই ৩ কোম্পানির যৌথ কনসোর্টিয়াম। যার নাম এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। নির্মাণ কাজে ৫ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার এবং বাকি টাকা অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

বেবিচক সূত্র জানায়, সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি টার্মিনাল নির্মাণের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। বর্ষার মৌসুম শুরু আগেই মাটি কাটা ও ভরাটের কাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে দ্রুত গতিতে। মাটি ভরাট শেষে ওপরের অংশের ঢালাইয়ের কাজ শুরু হবে। মূল টার্মিনাল ভবনের পিলার নির্মাণ কাজ প্রায় শেষের পথে।

সূত্র জানায়, নির্মাণ কাজে সংশ্লিষ্টদের মধ্যে করোনা আক্রান্ত হলে কাজের অগ্রগতি নিয়ে দুশ্চিন্তা বাড়ে । পরবর্তীতে প্রকল্প এলাকায় নির্মাণ শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করে করোনা সংক্রমণ রোধ করে চলতে থাকে কার্যক্রম। তবে আবারও বাধা হয়ে সামনে আসে বোমা আতঙ্ক। প্রকল্প এলাকায় মাটি খুঁড়তে গিয়ে মিলে একাধিক বোমা।

২০২০ সালের ৯ ডিসেম্বর প্রথম বোমাটি পাওয়ার পর থেকেই সর্তকতার সঙ্গে করা হয় মাটি খোঁড়ার কাজ। আরও বোমা থাকার শঙ্কায় প্রকল্প এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়।

কাজের অগ্রগতি প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ওভারঅল কাজ হয়েছে প্রায় ১১ শতাংশ। শুধু টার্মিনালের নির্মাণ কাজ হয়েছে প্রায় ৭ শতাংশের বেশি। এ প্রকল্পটি সরকারে অগ্রাধিকারের একটি প্রকল্প। নির্ধারিত সময়ে কাজ শেষ করে আমরা সচেষ্ট। ২০২৩ সালের জুনের মধ্যে কাজ শেষ করা হবে। কোনওভাবেই যেন কাজ বাধাগ্রস্ত না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।

জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হতে সময় লাগবে ৪ বছর। তৃতীয় টার্মিনালের ভবন হবে তিনতলা। ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই ভবনটির নকশা করেছেন স্থপতি রোহানি বাহারিন। তিনি এনওসিডি-জেভি জয়েন্ট বেঞ্চার পরামর্শক প্রতিষ্ঠানের আওতাধীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিপিজি করপোরেশন (প্রাইভেট) লিমিটেডের (সিঙ্গাপুর) স্থপতি।

তৃতীয় টার্মিনালের বহির্গমনের জন্য ১৫টি সেলফ সার্ভিস (স্ব-সেবা) চেক ইন কাউন্টারসহ মোট ১১৫টি চেক-ইন কাউন্টার থাকবে। ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ মোট ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার থাকবে। আগমনীর ক্ষেত্রে ৫টি স্বয়ংক্রিয় চেক-ইন কাউন্টারসহ মোট ৫৯টি পাসপোর্ট এবং ১৯টি চেক-ইন এ্যারাইভাল কাউন্টার থাকবে।

টার্মিনালে ১৬টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য ৪টি পৃথক বেল্ট স্থাপন করা হবে। তৃতীয় টার্মিনালে সঙ্গে বর্তমান টার্মিনাল ভবনগুলোর সঙ্গে প্রকল্পের প্রথম ধাপে কোনও যোগাযোগ ব্যবস্থা থাকবে না। গাড়ি পার্কিংয়ের জন্য তৃতীয় টার্মিনালে সঙ্গে মাল্টিলেভেল কার পার্কিং বিল্ডিং ভবন নির্মাণ করা হবে, সেখানে ১ হাজার ৪৪টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা