জাতীয়

‘উন্নয়নশীল দেশে উত্তরণে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা রাখতে হবে’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের বলেছেন, স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে (ডিসি) উত্তরণে অনেক চ্যালেঞ্জ রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় জোরালো ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (৪ মার্চ) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও এপিএএমএস (সফট্ওয়্যার) বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় সমাপনী বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য দেন কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। সভায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও এপিএএমএস বিষয়ে প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান।

প্রফেসর ড. তাহের বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণে কী কী করণীয় তার আলোকে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঢেলে সাজাতে হবে। পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও লক্ষ্য পূরণে সংশ্লিষ্টদরকে এগিয়ে আসার আহ্বান জানান। দেশের বিশ্ববিদ্যালয়সমূহের সামগ্রিক কর্মকাণ্ড ও দক্ষতা আগামীতে দেশকে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও উন্নত দেশে রূপান্তরে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। এসময় বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত সকলকে তিনি সততা ও নিষ্ঠার সাথে সরকারের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করার আহ্বান জানান। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সফল বাস্তবায়নকারীদের দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান।

প্রফেসর আলমগীর বলেন, বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণে পরনির্ভরশীলতা কমাতে হবে। এজন্য প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ জনবল তৈরি করতে হবে। ইউজিসি গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত ও মানসম্পন্ন স্নাতক তৈরিতে কাজ করছে বলে তিনি জানান।

ইউজিসি এপিএ’র সদস্য-সচিব গোলাম দস্তগীরের সঞ্চালনায় কর্মশালায় ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্টগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা বৃদ্ধি জবাবদিহিতা নিশ্চিত করা, সম্পদের যথাযথ ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকার এপিএ প্রবর্তন করেছে।

সাননিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

প্রবাসীর ছেলেকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণক...

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের

হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত...

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

দিনাজপুরের বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল অবস্থ...

২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া ছয়...

রোববার ‘ভুখা মিছিল’ ও সচিবালয় অভিমুখে লং মার্চ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা