জাতীয়

দেশে করোনা টিকার নিবন্ধনে ৪৭ লাখ ৭০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক: দেশে এ পর্যন্ত ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২২ লাখ ৯৪ হাজার ৬৯ জন পুরুষ এবং ১২ লাখ ৮৭ হাজার ১০০ জন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ২১ হাজার ১০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৮০০ এবং নারী ৪৮ হাজার ২১০ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১১ লাখ ১২ হাজার ৩৫ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৫ লাখ ৪৩ হাজার ৬১৬, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৫১ হাজার ৫৮৪, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ৬৯ হাজার ১৫৩, রাজশাহী বিভাগে ৩ লাখ ৮৯ হাজার ৩১৬, রংপুর বিভাগে ৩ লাখ ২৭ হাজার ৩২৬, খুলনা বিভাগে ৪ লাখ ৫৫ হাজার ৩৯৭, বরিশাল বিভাগে ১ লাখ ৬৫ হাজার ১৮৯ এবং সিলেট বিভাগে ২ লাখ ১১ হাজার ১৬৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা