জাতীয়

টিকা নিয়ে মনোবল আরও বেড়ে গেল : শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনার টিকা নিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, করোনা প্রতিরোধ করার জন্য মনোবল আরও বেড়ে গেল। একই সঙ্গে শ্রমিকদের রেজিস্ট্রেশন করে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেন মন্নুজান সুফিয়া।

বুধবার বেলা পৌনে ১২টায় সচিবালয় ক্লিনিকে আসেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। এক নম্বর বুথে তিনি টিকা নেন। টিকা নেয়ার পর কিছুক্ষণ সেখানে অবস্থান করেন তিনি। পরে যাওয়ার সময় সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘টিকা নিয়ে কোভিড-১৯ প্রতিরোধ করার জন্য মনোবল আরও বেড়ে গেল। হাত ধোয়া ও মাস্ক পরা- এটা অব্যাহত রাখতে হবে। এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক রাষ্ট্র পয়সা দিয়েও ভ্যাকসিন নিতে পারছে না। আমাদের প্রধানমন্ত্রী সেটা করতে পেরেছেন।’

শ্রমিকদের প্রতি আপনার আহ্বান কী- জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘আমার আহ্বান তারা যে যে অঞ্চলে আছে, তারা যেন প্রত্যেকেই রেজিস্ট্রেশন করে যেন ভ্যাকসিনটা নিয়ে নেন। এতে আমরা শারীরিক দিক থেকে ভাল থাকব। আমাদের কর্মস্পৃহাও বাড়বে। আমাদের উন্নয়ন হলে দেশ ও জাতির জন্য কল্যাণ।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা