জাতীয়
দীপন হত্যা মামলা

রায়ের বিরুদ্ধে আপিল করবে আসামিপক্ষ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় আট আসামির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবে আসামিপক্ষ। বুধবার (১০ ফেব্রুয়ারি) আদালতের রায়ের আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান আসামিপক্ষের আইনজীবী এম এ বি এম খায়রুল ইসলাম।

তিনি বলেন, আসামিদের মধ্যে যারা পলাতক আছেন এবং এখানে যারা উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আদালতের অবজারভেশন অনুযায়ী রায় দিতেই পারেন। সমাজে এমন হত্যাকাণ্ড ও অসঙ্গতির বিচার আমরাও চাই, কিন্তু ন্যায়বিচার চাই। এ রায়ে আসামিপক্ষ মনে করছে ন্যায়বিচার পায়নি।

আইনজীবী এম এ বি এম খায়রুল ইসলাম আরও বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিলেন না। এই রায়ে আমরা সন্তুষ্ট না, উচ্চ আদালতে আসামিদের আপিল করার অধিকার আছে। সে অনুযায়ী উচ্চ আদালতে গিয়ে আমরা রায়ের বিরুদ্ধে আপিল করব।

আদালতের পর্যবেক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসামিরা ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দির ওপর ভিত্তি করে আদালত রায় দিয়েছেন। তবে এই জবানবন্দি আসামিকে দীর্ঘদিন আটক রেখে রিমান্ডে এনে শেখানো জবানবন্দি।

আসামিপক্ষের আরেক আইনজীবী অ্যাডভোকেট এম নজরুল ইসলাম বলেন, আমরা রায়ে সন্তুষ্ট না, আমরা উচ্চ আদালতে আপিল করব। উচ্চ আদালতে আপিল করার আসামির অধিকার আছে, সে অনুযায়ী আমরা উচ্চ আদালতে আপিল করব।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা