কালো টাকা সাদা করা যাবে, কিন্তু ঘুষের নয় 
জাতীয়

‘কালো টাকা সাদা করা যাবে, কিন্তু ঘুষের নয়’ 

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘কালো টাকা সাদা করলে দুদকের কোনো আপত্তি নেই, তবে ঘুষের টাকা সাদা করা যাবে না, এটা অনৈতিক।’

সোমাবার (৮ ফেব্রুয়ারি) দুদক কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ইকবাল মাহমুদ একথা বলেন।

২০১৯ সালের দুদকের বার্ষিক প্রতিবেদন রোববার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে জমা দেয়া উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দুদক চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতির কাছে যে প্রতিবেদন জমা দেয়া হয়েছে সেখানে জানানো হয়েছে, রাষ্ট্রের কোন কোন খাতে বেশি দুর্নীতি হচ্ছে। একই সঙ্গে এই দুর্নীতি দমনে সুপারিশ করা হয়েছে।

ইকবাল মাহমুদ বলেন, ‘আইনি জটিলতার কারণে মানুষ ট্যাক্স দিতে ভয় পায়। এই খাতে আইনি জটিলতার অবসান করলে মানুষ ট্যাক্স দিবে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রীয় ঠিকাদারি প্রতিষ্ঠানে দুর্নীতি দমনে নয় মাস আগে সুপারিশ করা হয়েছে। তবে তা কার্যকর হয়নি। এ অবস্থায় পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে ১৪টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়।’

তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের সুপারিশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাঠানো হয়েছে। এখন আপিল বিভাগ নির্দেশ দিলেই সরকার এগুলো কার্যকর করতে পারে।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা