আপনারাও টিকা নিন, আইনজীবীদের প্রধান বিচারপতি
জাতীয়

আপনারাও টিকা নিন, আইনজীবীদের প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমি করোনার টিকা নিয়েছি, আমি ভালো আছি। আপনারাও টিকা নিন সুস্থ থাকুন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা শুনানির একপর্যায়ে আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘গতকাল টিকা নিয়েছি, আজ আদালতে এসেছি, কোনো সমস্যা হয়নি। আপনারাও টিকা নিয়ে নিন।’

এ সময় আপিল বিভাগে সংযুক্ত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, ‘আমরা আগামীকাল (মঙ্গলবার) টিকা নিয়ে নেব।’

এছাড়া ভার্চুয়ালে যুক্ত থাকা সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকেও টিকা নেয়ার কথা বলেন প্রধান বিচারপতি।

এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে সস্ত্রীক কোভিড-১৯ টিকা নেন প্রধান বিচারপতি। এছাড়া ওইদিন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের অর্ধশতাধিক বিচারপতি টিকা নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা