জাতীয়

বাংলাদেশ থেকে ভিসা আবেদন নিচ্ছে দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে প্রায় ৮ মাস ভিসা আবেদন নেওয়া বন্ধ থাকার পর রোববার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস নতুন করে ভিসা আবেদন চালু করার তথ্য জানায়।গবেষক ও শিক্ষার্থীদের মতো দীর্ঘমেয়াদি (৯০ দিনের বেশি) ভিসা প্রত্যাশীরা এ সুযোগ পাবেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকায় ভিসা আবেদন নেওয়া শুরু করার ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দক্ষিণ কোরিয়া আজ থেকে বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যান্য ক্যাটাগরিতে ভিসা আবেদন নেওয়া আবারও শুরু করবে।

দক্ষিণ কোরিয়া দূতাবাস জানায়, ‘কভিড-১৯ নেগেটিভ’ সনদ নিয়ে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া ব্যক্তিদের কয়েকজনের কভিড-১৯ শনাক্ত হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ জুন দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন ভিসা দেওয়া স্থগিত করে। তবে যাদের কোরিয়ার ভিসা ছিল তারা কোনও বাধা ছাড়াই দক্ষিণ কোরিয়ায় ঢুকতে পেরেছে।

দূতাবাস আরও জানায়, বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত কয়েক সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে কভিড-১৯ শনাক্তের হার কম। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশে আবারও ভিসা প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা