জাতীয়

লক্ষ্মীবাজারে অবৈধ মার্কেটের জায়গায় খেলার মাঠ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার লক্ষ্মীবাজারে গুঁড়িয়ে দেয়া সেই অবৈধ মার্কেটের জায়গায় খেলার মাঠ করার নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে দাপ্তরিক এক বৈঠকে ডিএসসিসি মেয়র কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী ও প্রধান প্রকৌশলী রেজাউর রহমানকে এই নির্দেশনা দেন।

নির্দেশনা প্রসঙ্গে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ঢাকা মহানগরীতে খেলার মাঠের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে, জনস্বাস্থ্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। ডিএসসিসি মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে আমরা শীঘ্রই খেলার মাঠ গড়ে তোলার কার্যক্রম শুরু করব।

উল্লেখ্য যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশন) থেকে ১৯৯৫ সালে কার পার্কিং এর নামে লক্ষ্মীবাজার এলাকায় ১০ দশমিক ৮ শতক জায়গা বরাদ্দ নিয়েছিল জনৈক বিল্লু নামীয় এক ব্যক্তি। ইজারার টাকা দুই কিস্তিতে পরিশোধ করার কথা থাকলেও প্রথম কিস্তি পরিশোধের পর সময়মতো দ্বিতীয় কিস্তি পরিশোধ না করায় কর্পোরেশন ১৯৯৫ সালে তার ইজারা বাতিল করে।

ইজারা বাতিল করা হলে জনৈক বিল্লু সংক্ষুব্ধ হয়ে দেওয়ানি আদালতে ইজারা বাতিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং কার পার্কিং থাকা অবস্থায় তাকে উচ্ছেদের বিপক্ষে আদালত হতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আনতে সক্ষম হন। পরে বর্ণিত কার পার্কিংয়ের জন্য ইজারা নেওয়া জায়গায় জনৈক বিল্লু গড়ে তোলেন অবৈধ মার্কেট। এই দীর্ঘ সময়ে তিনি কর্পোরেশনকে কোন অর্থ পরিশোধ না করলেও বহাল তবিয়তে ভোগ করে আসছিলেন এই অবৈধ সম্পদ।

অবশেষে গত বৃহস্পতিবার (২৮জানুয়ারি) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ৭৩-৭৪ সুভাষ বোস এভিনিউয়ের লক্ষ্মীবাজার মেইন রোড সংলগ্ন অবৈধ মার্কেটটি উচ্ছেদ করেন। উচ্ছেদ অভিযানে আনুমানিক ৪০টি কাপড়ের দোকান ও কাঁচা বাজার গুড়িয়ে দেয়া হয়।

সাননিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা