জাতীয়

কোটি রুপি পাচারে যুবকের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক : এক কোটি ১৬ লাখ ভারতীয় রুপি পাচারের দায়ে রিপন হোসেনের (৩২) বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা রোববার (৩১ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জানা যায়, ২০১৫ সালের ২৪ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই হতে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাগেজের মধ্যে কম্বলের ভাঁজে ভাঁজে জড়িয়ে ১ কোটি ১৬ লাখ ইন্ডিয়ান রুপি নিয়ে আসেন আসামি রিপন।

পরে তিনি ওই লাগেজ ফেলে রেখে চলে যান। পরবর্তী সময়ের বিমান কর্তৃপক্ষ বেনামি লাগেজগুলো নিলামে তোলার জন্য রেডি করেন। ওই সময় এক কর্মকর্তা লাগেজের ভেতরে ইন্ডিয়ান রুপিগুলো দেখতে পান। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার সমান। এ ঘটনায় তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

২০১৫ সালের ২২ নভেম্বর রিপনকে গ্রেফতার করে পুলিশ। কয়েকদফা রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠায় আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

২০১৬ সালের ১০ মার্চ আসামি রিপনকে একমাত্র আসামি করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূর আলম চার্জশিট দাখিল করেন। ওই বছরের চার্জগঠন করে বিচার শুরু আদেশ দেন আদালত। মামলায় ৮ জন সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষ্য দেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

সশস্ত্র নকশাল দমন হলেও ‘মানসিক নকশাল’ এখনো আছে: মোদি

ভারতে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাব...

 কম ঘুমে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

বেশি কাজ করার জন্য নিয়মিত ঘুম কমিয়ে দেওয়া অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে।...

কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার শক্তিশালী প্রকাশ : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের না...

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই...

তামিলনাড়ুর ক্রিকেটারকে জরিমানা

ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী আচরণবিধি লঙ্ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা