জাতীয়

২ বছর মেয়াদ বাড়ল মন্ত্রিপরিষদ সচিবের

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে আরও দুই বছর একই দায়িত্বে রাখছে সরকার। তার চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়ে মঙ্গলবার (৮ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ১৬ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে তার নতুন মেয়াদ গণনা শুরু হবে। আনোয়ারুল ইসলামের এক বছরের চুক্তির মেয়াদ ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।

এর আগে তিনি সেতু বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন। খন্দকার আনোয়ারুল ইসলাম ১৩ নভেম্বর ২০১১ সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন। তিনি ৩১ জানুয়ারি ২০১৩ সচিব পদে এবং ১৩ জুলাই ২০১৭ তারিখে সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি পদাধিকার বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মাঠ প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

বিশ্বব্যাংক, ইউএনএফপিএ, এডিবি, সিআইডিএ, ইউএনডিপির অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উপপরিচালক, উপ-প্রকল্প পরিচালক, প্রকল্প পরিচালক এবং জাতীয় প্রকল্প পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে খন্দকার আনোয়ারুল ইসলামের।

আনোয়ারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন। ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের ওপরে তার একটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও রয়েছে।

তার স্ত্রী কামরুন নাহার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা