জাতীয়

একনেকে ৪ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় তিন হাজার ৯০৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে সরকার দেবে তিন হাজার ৫২৪ কোটি ৫১ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৫১ লাখ টাকা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একনেক সভায় অংশ নেন। আর সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় অংশ নেন।

একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম ও অন্য সদস্যরা বিস্তারিত তথ্য তুলে ধরেন।

অনুমোদিত প্রকল্পগুলোর তথ্য তুলে ধরে তারা জানান, কৃষি মন্ত্রণালয় ‘কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ’ প্রকল্পের প্রথম সংশোধন আনা হয়েছে। সংশোধনীতে ৪১ কোটি ২০ লাখ টাকা খরচ বাড়ানো হয়েছে। ফলে মূল ৬৮ কোটি ৭১ লাখ টাকা ব্যয় বেড়ে হয়েছে ১০৯ কোটি ৯১ লাখ টাকা। প্রকল্পটির সময়ও বাড়ানো হয়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটি ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। এখন এর মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ২০২২ সালের জুন পর্যন্ত।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে ‘চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ (জেড-৮৭০১)’ প্রকল্পের প্রথম সংশোধন আনা হয়েছে। সংশোধনীতে ৪৪ কোটি ৫৭ লাখ টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পটির মূল খরচ ১০৪ কোটি ৭৭ লাখ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৪৯ কোটি ৩৪ লাখ টাকা।

একই মন্ত্রণালয়ের ‘পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ প্রকল্পটি নতুন অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ করা হবে দুই হাজার ২৪২ কোটি ৭৮ লাখ টাকা। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নতকরণ’ প্রকল্পেরও নতুন অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে এক হাজার ৫৭৫ কোটি ছয় লাখ টাকা। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

একনেক সভায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে অমর একুশে পালন

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্...

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উ...

সংসদে বসা মাত্রই গণভোটের হ্যাঁ কার্যকর হবে- পানি সম্পদ মন্ত্রী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় সংসদ নির্ব...

ক্রেতা সেজে অভিযানে ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা, জরিমানা আরোপ

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন রাখতে মাদারীপুরের শিবচর বাজারে...

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু করতে চায় সরকার। এ কথ...

থার্ড টার্মিনাল দ্রুত চালু হবে

যরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রী কি...

সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

সিনিয়র সাংবাদিক সালিম সামাদ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায়...

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু করতে চায় সরকার। এ কথ...

ক্রেতা সেজে অভিযানে ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা, জরিমানা আরোপ

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন রাখতে মাদারীপুরের শিবচর বাজারে...

সংসদে বসা মাত্রই গণভোটের হ্যাঁ কার্যকর হবে- পানি সম্পদ মন্ত্রী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় সংসদ নির্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা